ঢাকার ইফতারির কথা উঠলেই এগিয়ে থাকে পুরান ঢাকার চকবাজারের কথা। প্রায় ৪০০ বছর ধরে চকবাজারের ইফতার বাজারের ইতিহাস। শুধুমাত্র পুরান ঢাকা নয়, সমগ্র দেশ থেকে এখানে বাহারি ইফতারের পসরা দেখতে ও কিনতে লোকসমাগম হয়, যা মাসজুড়েই চলতে থাকে উৎসবের আমেজে। তবে এ বছর সব খাবারের দাম বেশি হলেও ক্রেতাদের ভিড় কমেনি একটুও।


