Reliable Brokers
Online Investing
Alerts & Analysis
Easy Trading

১৫ই আগস্ট উপলক্ষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের বিশেষ সাক্ষাৎকার

Update : 15 Aug 2022, 02:05 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি এবং বঙ্গবন্ধুর ভাগ্নি আরজু মণির জ্যেষ্ঠ পুত্র শেখ পরশ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বড় ভাই তিনি। ১৫ আগস্টের হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুসহ নিজের বাবা-মা এবং পরিবারের অনেককে হারালেও প্রাণে বেঁচে যান দুই ভাই শেখ পরশ ও শেখ তাপস। একরাতের মধ্যে নিজের বাবা-মা, দাদা-নানাসহ পরিবারের অনেক স্বজনকে হারিয়ে একটা দীর্ঘসময় রাজনীতিবিমুখ ছিলেন শিক্ষকতা পেশায় মনোযোগী শেখ পরশ। সম্প্রতি রাজনীতিতে যোগ দেওয়া পরশ মনে করেন, এখন সময় এসেছে প্রশ্ন তোলার; ১৫ আগস্টের হত্যাকাণ্ড একটি গণহত্যা। এই হতাকান্ডের সুবিধাভোগী কারা? কারাই বা এই নির্মম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন? এ বিষয়গুলো জাতির কাছে উম্মোচিত হওয়া প্রয়োজন। ঢাকা ট্রিবিউনের সঙ্গে দীর্ঘ এক সাক্ষাৎকারে এসব নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।


Top Brokers